যে দিনটি দিয়ে আমার গল্পের সূচনা করছি, সেটি ছিল আমার মেজদার ফুলশয্যার রাতের পরের দিন | দুপুর বেলা বড় বৌদি আর বাড়ির সব ভাইবোনেরা মিলিয়ে মেজদার ঘরে রীতিমতো হামলা করছি | আড্ডা, হাসাহাসি, নব দম্পতিকে ঘিরে নানান রসাত্মক ইঙ্গিত – সব কিছুই সমানে চলছে | মেজদা মিটিমিটি হাসছে আর নতুন বৌদি লাজুক মুখে নতুন শাড়ি পড়ে সেজেগুজে খাটে বসে আছে |
নতুন বৌদির গায়ের রং শ্যামলা | গায়ের রং কালো বলে জেঠিমার বেশ দুঃখ, আমার মায়ের যদিও ভীষণ পছন্দ হয়েছিল ওকে | বাবা, জেঠু – ওদেরও খুব ভালো লেগেছিলো | আমি যখন নতুন বৌদিকে প্রথম দেখলাম, তখন প্রথম যে কথাটা মনে হয়েছিল সেটি হলো -“তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিন চোখ” | অদ্ভুত সুন্দরী, লাবন্যে ভরা চেহারাটি, তার চেয়েও সুন্দর ওর চোখের ভাষা | আমার তো একেবারে love at first sight | মেজদার কি হয়েছিল তা মেজদাই জানে |
আমাদের বাড়িতে দাদাদিদিদের ডাকগুলি জেঠুর পরিবার মিলিয়েই হয় | জেঠুর, বাবার – দু জনেরই দুই ছেলে এক মেয়ে – বড়দা, মেজদা আর দিদি জেঠুর ছেলেমেয়ে আর ছোড়দা, আমি, আমার বোন – এরা বাবার ছেলেমেয়ে | ভীষণ জমজমাট ব্যাপার হয় সবাই একত্র হলে | মেজদা দেশের সেরা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি থেকে এবং তারপর দেশের সেরা ম্যানেজমেন্ট স্কুল থেকে পাশ করা ছাত্র ছিল | বিয়ের সময়তেই মেজদা সুপ্রতিষ্ঠিত, মুম্বাই (বম্বেই বলি, তখন শহরের নাম ছিল তাই )এর অদূরে থানে তে নিজে ফ্ল্যাট কিনে বসেছে | মেজদার বয়স তখন ২৯ বছর | নতুন বৌদি তখনো এম এ পরীক্ষা দেয়নি, ওর বয়স ২২ এর বেশি নিশ্চয় নয় | আমি সবেমাত্র ফার্স্ট ইয়ারে পড়ি, বয়স ১৮ ও হয়নি |
আমাদের সেদিনের আড্ডাতেই ফিরে আসি | অন্ত্যাক্ষরী খেলা চলছে নতুন বৌদিকে নিয়ে | গানের সুরেলা গলার আভাস পেয়েই আর আমি ছাড়লামনা | আগেই জানতাম যে কলকাতার বড় গানের স্কুল থেকে বৌদি গান শিখেছে | অনুরোধ করলেই কি নতুন বউ সঙ্গে সঙ্গে গান গাইবে নাকি ? আমি দিদির তানপুরাটা সোজা ওর হাতে এনে দিলাম |
-“এ কি ? এ বাবা !” নতুন বৌদি ভীষণ লজ্জা পেয়ে বললো |
-“মেজদার জন্য একটা গান করো তো”
-“না, প্লিজ – সবাই গান করুক”
-“রূপে তোমায় ভোলাবোনা, ভালোবাসায় ভোলাবো | যদি কালকে রাতেই শুনিয়ে না থেকে থাকো-”
শেষমেষ চাপে পড়ে গাইতেই হলো নতুন বৌদিকে | ওর অপূর্ব গায়কী শুনে বললাম “তুমি তো গান গেয়ে দ্বার খুলিয়েই দিয়েছ” | তারপর আরো কত গান গাইলো বৌদি | দিদিকে, তারপর বোনকেও ছাড়া হলনা |
ভয় পাচ্ছিলাম তীরটা কখন আমার দিকে ছোড়া হয় | আমার বোনটাই সব মাটি করলো | আমি আর সাহস করে নতুন বৌদির সামনে রবীন্দ্র সঙ্গীত গাইনি | বললাম “মেজদার হয়ে পুলক বন্দ্যোপাধ্যায় এর লেখা মান্না দে’র একটা গান করি”
“হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই
কজন আর হৃদয় দিয়ে গাইতে জানে?
নয়নে কাজল, সে তো সবাই পরে
কজন আর তোমার মতন চাইতে জানে?”
নতুন বৌদি লাজুক মুখে মাথা নিচু করে গানটা উপভোগ করেছিলো | বললো “ভীষণ, ভীষণ ভালো | আরো গান গাও ছোট ঠাকুরপো”
সেই দুপুরেই আমার সাথে নতুন বৌদির প্রথম পরিচয় | অল্প কয়দিন ওরা কলকাতায় ছিল বম্বে যাবার আগে | একদিন সব ভাইবোনরা মিলে রেস্টুরেন্ট গেছি, একদিন সিনেমা গেছি – এই টুকুই পেরেছি | নতুন বৌদি বলে গিয়েছিলো “বম্বে তে এস কিন্তু |”
আমাদের যাওয়া হয়নি | ওরা বছরে একবার করে এসেছে | একটু হই হুল্লোর হয়েছে, তবে সেও ভীষণ অল্প দিনের জন্য | সামান্য কটা দিনের মধ্যে বৌদিকে দুর্গাপুরেও যেতে হয়েছে নিজের বাবা মা’র কাছে |
নতুন বৌদির নামটাই বলিনি এখনো | ওর নাম মল্লিকা | ছোট করে বাড়ির নাম ‘মলি’ |
দ্বিতীয় পর্ব
আরো চার বছর পর যখন পাশ করি, তার কিছুদিন আগেই ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে জীবনের প্রথম চাকরিটি পাই | পোস্টিং ব্যাঙ্গালোর, কিন্তু আরম্ভে চার মাসের ট্রেনিং, বম্বেতে | ট্রেনিং হোস্টেলে স্থানাভাব, সেটা আগেই জানিয়ে রেখেছিলো কোম্পানি, ওরা পি জি খুঁজে দেবার চেষ্টা করবে | মেজদা থাকায় আমার এ সবের প্রয়োজন নেই, সেটা জানিয়ে দিলাম | অফিস কান্জুরমার্গের কাছে, থানে থেকে যাতায়াত করতেই পারবো |
মেজদার বিয়ের পর চার বছর কেটে গেছে | ইতিমধ্যে আরো দু তিনবার চাকরি বদল করে মেজদা তখন একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট ক্যাডারে চলে এসেছে | নতুন বৌদি এম এ পাশ করে ঘর গৃহস্থালি করছে | আমি কবে আসবো সেই অপেক্ষায় ওরা দিন গুনছিল | কয়েকদিন পর পর ফোন করে আসবার তারিখ কি ঠিক হলো জিজ্ঞাসা করতো | কোম্পানির থেকে ওদের তাড়া বেশি ছিল |
শেষ অবধি দিনটি চলেই এলো | তখন জুলাই মাস, বোম্বেতে ঘন বর্ষাকাল | বর্ষার মধ্যেই পৌছেছি | সাততলার ওপরে ফ্ল্যাট মেজদার | দুটি শোবার ঘর, লিভিং রুম আর রান্নাঘর | বম্বের পক্ষে যথেষ্টই বড় | আর বাড়ির সৌন্দর্য নির্ভর করে বাড়ি যে সাজাচ্ছে তার রুচির উপরে | এ ব্যাপারে নতুন বৌদির জুড়ি নেই | সোফার কভার, পর্দা, wall hanging – সব কিছুতেই ওর পছন্দে সংসার সেজে উঠেছে | অভাব একটি জিনিসের – এমন কেউ, যে দুরন্তপনা করে সাজানো বাড়ি লন্ডভন্ড করে দিতে পারে আর যার পিছনে বৌদিকে সারাদিন দৌড়দৌড়ি করে বেড়াতে হবে | সে অভাবটা যে বৌদির কাছে কত বড় দুঃখের স্থান ছিল তা কয়দিন পরেই বুঝেছি |
বাড়ির দ্বিতীয় ঘরটা ছিল গেস্টরুম | কলকাতা বা দুর্গাপুর থেকে বাড়ির কেউ এলে ওখানেই থাকতো | এখানে এসে ওটাই হয়ে গেলো “ছোট ঠাকুরপোর ঘর”| একটা খাট, একটা আলমারি, একটা টেবিল | আমার ঘরে একটা লেখার টেবিল থাকাটা নিতান্তই জরুরী | টেবিলের পাশের জানালাটা খুলে দিলে ঘরে অফুরন্ত হাওয়া |
কি আরামের জীবন ! সকালে নতুন বৌদি প্লেট ভরে ব্রেকফাস্ট সাজিয়ে দেবে, তারপর অটোতে করে স্টেশন, ৮:০৩ এর লোকাল, ভিড় ঠেলে কান্জুর মার্গ স্টেশনে নামা, কয়েকটা বোরিং লেকচার, প্ল্যান্ট ভিজিট, আবার বিকেল চারটে বাইশ এর লোকাল ধরে ফিরে এসে নতুন বৌদির কাছে চা জলখাবার প্রাপ্তি | মেজদা ফিরত অনেক দেরি করে | ওর অফিস ছিল ওরলিতে, যাতায়াতে সময় লাগতই, এ ছাড়া নতুন চাকরি, দায়িত্ব বিরাট | মোটামুটি ডিনারের অল্প আগে মেজদা ঢুকে যেত | তার আগে নতুন বৌদির সাথেই গল্প হত আর সঙ্গে টি-ভি, ভি-সি-আর দেখা | তখন টি ভি চ্যানেল বলতে দূরদর্শন আর মেট্রো | প্রায়ই নতুন বৌদি আমায় ছাদে পাঠাতো এন্টেনা নড়ে গেছে কিনা দেখতে, কেবল এর যুগ তখনো শুরু হয়নি |
নতুন বৌদির সাথে সখ্যতা হচ্ছিলো বেশ ধীর গতিতে | আমি নতুন বৌদি বলেই ডাকি দেখে একদিন হেসে বলেছিলো, “এখনো নতুন বৌদি ? পুরনো হয়ে গেলাম তো |” আমিও রসিকতা করতে ছাড়লামনা | বললাম, “তুমি চিরনূতন” | এর পর থেকে মাঝে মাঝেই নতুন বৌদিকে ইয়ার্কি মেরে “চিরনূতন” বলে ডাকতাম |
সে বয়সে একটু আধটু লিখতাম | তখন কলমের জোরটা আজকের চেয়ে ভালো ছিল, বহুদিনের অনভ্যাসে বাংলা লেখায় মরচে ধরে গেছে এখন | খাওয়ার পর পড়ার টেবিলে বসে কিছু লিখলে নতুন বৌদি ঘরে এসে কৌতুহলী হয়ে জিজ্ঞেস করতো “প্রেমপত্র লেখা হচ্ছে বুঝি ?” বলতাম, “অতিরিক্ত কৌতুহল ভালো নয়” | বলতো, “এই একবারটি দ্যাখাও না কি লিখছো ? যে এত সুন্দর করে কথা বলে, সে নিশ্চই খুব ভালো লিখতেও পারে ?” ছুটির দিন, মানে শনি আর রবি, বৌদি বারবার চলে আসতো আমার ঘরে, একটু বিরক্ত করতে | আমি বলতাম, “তোমার একটাই কাজ, বুঝলে ? দেবরজী কে ঘন্টায় ঘন্টায় চা সরবরাহ করা | আর চা-র সাথে চানাচুর |” চা টা এলে চুমুকটা দিয়ে একবার বলেছিলাম, “চিরনূতন, দেখেছো কি মানুষের পছন্দের অনেক ভালো জিনিস এর আদ্যাক্ষরে চ ?” নতুন বৌদি বলেছিলো, “কি রকম?” বললাম, “এই যেমন চা, চানাচুর | দুপুরে আজকে চিংড়ি মাছ | আর চ দিয়ে অন্য জিনিসগুলি তো আর তুমি চাইলেও দেবেনা ?”
“যেমন?” আবার নতুন বৌদির প্রশ্ন |
“চুম্বন-”একটি শব্দেই উত্তরটা দিয়ে দিলাম |
বলবার পরপরই বৌদি আমার কানটা ধরে মুলে দিলো | বললাম, “চুম্বন অবধিই তো বলেছি | চ দিয়ে আরো চাওয়ার জিনিস এর নাম উল্লেখ না করতেই কানমলা ?” নতুন বৌদি চড় মারবে বলে প্রস্তুত হচ্ছিলো | “দ্যাখো চড় এও চ” |
মধুর চড় চাপড়ের লোভে সাহসটাও বেড়ে চলেছিলো | স্নান করতে ঢুকলে নতুন বৌদির অনেকক্ষণ লাগতো | সারাদিন বাড়িতে নিজের মনে গুনগুন করে গাইলেও ওই সময়টায় নতুন বৌদি বাথরুমে গলা খুলে গাইতো | আমি বাইরে থেকে শুনতাম | একদিন বলেছিলাম, “দেহের আবরণগুলি খুলে গেলে তোমার গানের গলাটাও খোলে | বাথরুমের বাইরে থেকেও সবটা বুঝতে পারি |” বলতে না বলতেই লজ্জায় মুখ লাল করে বৌদি আমার কানটা সজোরে মুলেছে | বললো “এবার কাকিমা (আমার মা) কে বলতে হচ্ছে যে এ ছেলের এক্ষুনি বিয়ে না দিলে বখে যাবে এবং বৌদির সাথে সময় কাটানো একেবারেই নিরাপদ নয় |”
তৃতীয় পর্ব
নতুন বৌদির সাথে দুষ্টুমিটা চলছিলই | চলছিলো বললে কম করে বলা হয়, দিনের থেকে দিন বেড়েই চলেছিলো | ওকে অনেক নামে ডাকতাম, যখন যেটা ইচ্ছা করে –“চিরনূতন” তো ছিলই, কখনো কখনো স্রেফ নাম ধরে “মল্লিকা” বা একেবারে “মলি”বলেও ডাকতাম | আর ও আমায় মাঝে মাঝে “ছোট ঠাকুরপো”, কখনো বা আমার নিজের নাম, কখনো বা ডাকনাম “বাবু”, কখনো বা “এই দুষ্টুটা” | ভীষণ মধুর একটা সম্পর্ক, যেটা দিনের থেকে দিন গভীর হচ্ছিলো |
প্রথম মাস প্রায় শেষ হতে চললো | প্রথম মাসের মাইনে পেয়েই কি কি করবো, তা মনে মনে ঠিক করে রেখেছিলাম | যেদিন মাইনেটা পাবার কথা, সেদিন সকাল বেলা মেজদা আর বৌদির সাথে ব্রেকফাস্ট করতে করতে বললাম, “আজ আমরা খুব ভালো কোনো রেস্টুরেন্টে রাত্তিরে খাবো | প্রথম মাইনে পাবো বলে কথা” মেজদা বললো, “ও, তাহলে তোর ঘাড়টা খুব ভালো করে ভাঙব আজকে | কোথায় খাওয়াবি বল ?” নতুন বৌদিকে বললাম, মা’র জন্য একটা শাড়ি আর কুঁড়ি (আমার বোন) –র জন্য সালোয়ার সুট কিনবো | ভালো দোকানপাট কোথায় তার খোঁজ করলাম | নতুন বৌদি বললো তাহলে দাদারে যাওয়া যাক | কেনাকাটা ওখানে হবে, খাওয়াটা ওখানেই প্রীতম হোটেলে সেরে নেওয়া যাবে | মেজদা সোজা অফিস থেকে প্রীতমে চলে আসবে |
ডি’সুজার হাত থেকে পে প্যাকেটটা নিয়ে এত ভালো লাগছিলো বলার নয় | যেন সাত রাজার ধন এক মাণিক হাতে পেয়ে গেছি | মাইনের অঙ্কটা আর নাই বা বললাম | সবাই লজ্জা পাবেন, তবে তখনকার দিনে আমার অল্পস্বল্প প্রয়োজন মেটানোর পক্ষে ভালই | ট্রেনিংটা মাসের দশ তারিখ থেকে শুরু হয়েছে, তাই মাইনেটাও ছিল ভাঙ্গা মাসের | মোটামুটি যা কেনাকাটার পরিকল্পনা ছিল এবং প্রীতম হোটেলে খাওয়া – এতেই মাইনেটা মনে হয় শেষ করে দিতে পারবো | অল্পস্বল্প কিছু রেখে দেবো ট্রেনের মান্থলি, অটো ভাড়া আর হাত খরচার জন্য |
নতুন বৌদিকে সঙ্গে নিয়েই দোকানে ঢুকেছি | আগে কুঁড়ি’র টা কিনলাম , তারপর অন্যদের | সবটাই নতুন বৌদিকে পছন্দ করে দিতে হলো | মা’র টা পছন্দ মতন কেনা হয়ে যাবার পরই আমার অন্তরের একটা প্রবল ইচ্ছা নতুন বৌদিকে না বলে পারলামনা | খুব আস্তে আস্তে, দোকানদারকে শুনতে না দিয়ে ওকে বললাম,
“ও নতুন বৌদি, লিপি’র জন্য একটা শাড়ি পছন্দ করে দেবে ?”
নতুন বৌদি একেবারে আকাশ থেকে পড়ল –“লিপি ? সে আবার কে?”
খুব লাজুক মুখে বললাম, “someone so special to me”
“আচ্ছা, so sweet, so interesting!” নতুন বৌদি তো আহ্লাদে আটখানা |
“মেজদাকে বলোনা, প্লিজ | শুধু তোমাকে বললাম |”
“আচ্ছা রে বাবা আচ্ছা | কিন্তু, তোমার স্পেশাল এর কি পছন্দ, সেটা আমি কেমন করে বুঝি ?”
“যেটা তুমি পছন্দ করে দেবে, আমি কিনে ওর হাতে দেবো | আমি জানি, আমি যা দেবো, ওর ভীষণ পছন্দ হবে |”
“কিরকম দ্যাখাতে বলবো বলো? range ?”
“ভালই | পিওর সিল্কে দ্যাখাতে বলো”
নতুন বৌদি জিজ্ঞাসা করে নিলো,
“কি রং নেবো ? আচ্ছা, লিপি’র গায়ের রং কিরকম?”
“কালো” আমি বললাম |
“কালো?” ওর প্রশ্নটার উত্তর তৈরী ছিল |
“তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিন চোখ”
“বাহ, বাহ, প্রেয়সীর কথায় রবি ঠাকুরের কাব্য মনে হচ্ছে ? কিন্তু, বাছাধন, তুমিও কিনা সেই ঘুরে ফিরে মেজদার মতন কালো মেয়ের পাল্লায় পড়লে ? মেজদা কে না হয় খুঁজে পেতে কালো মেয়ে এনে দেওয়া হয়েছে, আর তুমি কিনা স্বেচ্ছায় ?”
“মল্লিকার পাশাপাশি লিপিকা – বেমানান হবেনা বলো ?”
দোকানদার অধৈর্য হচ্ছে | আমার লিপিকা’র জন্য নতুন বৌদিকেই খুঁজে খুঁজে একটা খুব সুন্দর পিওর সিল্কের প্রিন্টেড শাড়ি পছন্দ করতে হলো |
“লিপি কে বেশ মানাবে বলো নতুন বৌদি ?”
নতুন বৌদি আমার হ্যাংলামো দেখে আর বাঁচেনা |
“আমি কি করে বলি তোমার লিপি’কে সব চেয়ে বেশি কোনটায় ভালো লাগবে ?”
“তুমি একটু গায়ে ফেলে দ্যাখাও”
দোকানদার সাগ্রহে নতুন বৌদি’র গায়ে শাড়িটা লাগিয়ে বললো, “ইয়ে দেখো শেঠ, কিতনা বরিয়া লাগেগী”
প্রথম মাসের মাইনে পেয়েই (তায় আবার ভাঙ্গা মাসের !) আমি বনে গেলাম শেঠ ? বেদম হাসি পেলো আর গর্বিত হয়ে লিপি’র জন্য কিনেই ফেললাম শাড়িটা|
শাড়ির দোকান থেকে রাস্তায় বেরিয়ে লজ্জা সরমের মাথা খেয়েই নতুন বৌদিকে বললাম, “একটা ম্যাচিং শায়া ব্লাউজ কিনিয়ে দেবে ?”
“আচ্ছা বিপদে ফেল্লে আমায় ? আমি না জানি ও কতটা লম্বা, না জানি ওর গায়ের মাপ-”
“ওই পাঁচ ফুট চার মতন উচ্চতা, আর গায়ের মাপটা, হু, বলা মুশকিল কারণ এখনো মেপে দেখিনি |”
নতুন বৌদি ফিক ফিক করে হাসছে | বললো, “থাক, গায়ের মাপ নিয়ে রিসার্চটা পরে করো | বাচ্চা মেয়ে তো, আমার চেয়ে কম হবারই কথা”
“না না, বোধ হয় তোমারি মতন হবে |”
“থার্টি সিক্স কিনবো ? ঠিক তো ? তোমার কপালে অশেষ দুর্গতি আছে দেবরজী |”
আবারও সাবধান করে দিলাম, “বলবেনা কিন্তু কাউকে | লিপি’র কথা শুধু তোমাকে বললাম | খুব গোপন | দাঁড়াও, তোমায় ঘুষ দিয়ে রাখি একটু, যাতে গোপনীয়তা বজায় থাকে | পাশের দোকানে ঢুকেই নতুন বৌদির হাতে ধরিয়ে দিলাম একটা বড় বাক্সো চকলেট | মা’র জন্য শাড়ি কিনলাম, কিন্তু জেঠির জন্য কিনলামনা, মনটা খারাপ লাগছিলো | প্রথম মাসে কতটাই বা হয় ?
আমরা ঘুরছিলাম দাদর টি টি’র কাছে | কোনো এক যুগে বোম্বেতে ট্রাম চলতো, তখন জায়গাটা ছিল ট্রাম টার্মিনাস, সংক্ষেপে টি টি | নামটা এখনো রয়ে গেছে | জায়গাটা আমি আর নতুন বৌদি ঘুরে ঘুরে দেখছিলাম | সময় কাটানোর জন্য একটু পানিপুরি খেলাম | প্রীতমে আসতেই মেজদার গাড়িটাও এলো | দারুন রেস্তরেন্ট, বুঝলাম গলাটা পুরো কেটে ফাঁক হয়ে যাবে, সে যাক | মেজদার সাথে ঢুকে, সাজানো টেবিলের সামনে বসে মেনু কার্ড নিয়ে মেজাজে অর্ডার করলাম | Fried prawn,রেশমী কাবাব, রুমালি রোটি, মাটন দো-পিয়ান্জা, বাটার চিকেন – কোনো কিছুই বোধ হয় বাদ দিইনি | আজ আমি কিনা শেঠ ! নতুন বৌদি বসেছিলো মেজদার পাশে, আমি উল্টো দিকে | গায়ে সবুজ সিল্কের শাড়ি, গলায় মুক্তর মালা, কানে মুক্তর ঝোলা দুল, হাতে মুক্তর বালা | আমিই পরতে বলেছিলাম| মেজদা একবার নাকি এনে দিয়েছিলো হায়দ্রাবাদ থেকে, এতদিন তোলা ছিল বাক্সে | ভীষণ সুন্দর লাগছিলো নতুন বৌদিকে |আজ সব ভাইবোনেরা একসাথে থাকলে কতই না ভালো হত | সব চেয়ে বেশি missকরছিলাম কুঁড়িকে | ছোড়দা বসে আছে আমেরিকার ইঠাকায়, তখন ও কর্নেলে পি-এইচ-ডি করে | আর বড়দা, বড় বৌদি ইউরোপে, দিদি ইন্দোরে | সব কেমন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি, যে যার মতন |
নতুন বৌদি মেজদাকে কেনাকাটার জিনিসগুলি না দেখিয়ে আর থাকতেই পারছেনা | মেজদা দেখতে দেখতে বলতে লাগলো, “ও, এটা কাকিমার, এটা কুঁড়ির ? কি সুন্দর |” আমি নতুন বৌদি’র দিকে তাকিয়ে ইশারা করছিলাম, যাতে পরের প্যাকেটটা না খুলে ফেলে | আস্তে আস্তে বললো, “ভয় নেই|” মেজদা শুনতে পেয়েছে | বললো, “কি বলছো বলত ?” নতুন বৌদি হেসে ম্যানেজ দিলো, “দেওর বৌদি’র কথায় আড়ি পাততে নেই|”
রাত প্রায় দশটা হয়ে গেলো প্রীতম থেকে বেরোতে | তারপর থানে অবধি ফেরা | বিলটা মেটানোর সময় মেজদা জিজ্ঞাসা করলো, “বাবু, তোর পকেটটা ফাঁক হয়ে গেলনা ?” বললাম, “হলেই বা ! বাকি মাস কেয়ার অফ মেজদা |” বললো, “ঠিক হ্যায় ভাইয়া | ভালো বলেছিস | মেজদা হ্যায় না |”
মেজদা অফিসের ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছিলো রাত হবে বলে | নিজেই ড্রাইভ করছিলো সায়ান, ধারাভী, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে দিয়ে | নতুন বৌদি বসেছে মেজদা’র পাশে | আমি পিছনের সিট এ বসে পাচ্ছিলাম নতুন বৌদির পারফিউমের মিষ্টি গন্ধটা | ওকে দেখতে পাচ্ছিলাম জানালার পাশে সাইডের আয়নাটা দিয়ে | বাতাসে ওর চুলটা উড়ছিল, হাত দিয়ে ঠিক করে নিচ্ছিল বারবার | আয়নার কাঁচেনতুন
see more: (সমস্যা হলে skip add ক্লিক করে ভিতরে প্রবেশ কর)

No comments:
Post a Comment